NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে সচিবালয়ে মারামারি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ পিএম

শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে সচিবালয়ে মারামারি

ঢাকা: সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা খাবার নিয়ে মারামারিতে জড়ান।

বুধবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে শোক দিবসের আলোচনাসভা ও মিলাদ মাহফিল শেষ হয়। এরপর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে খাবার বিতরণ শুরু হয়। এক পর্যায়ে খাবার নিয়ে ব্যাপক কাড়াকাড়ি শুরু করেন সমিতির সদস্যরা।

 

এ সময় খাবার নিতে সমবায় সমিতির অফিসে ঢুকলে বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক দিদারুল আলমকে লক্ষ্য করে কেউ একজন বোতল ছুঁড়ে মারেন। এতে দিদারুল আলমের মাথা পেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

দিদারুল ছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

অনেক সদস্য খাবার পায়নি বলেও জানা গেছে।