NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ইউএস ওপেনের কোর্টে গাঁজার ঘ্রাণ!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ পিএম

ইউএস ওপেনের কোর্টে গাঁজার ঘ্রাণ!

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের একটি ম্যাচ খেলার সময় কোর্টে গাঁজার গন্ধ পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন মারিয়া সাক্কারি। বিশ্বের ৮ নম্বর এই নারী টেনিস তারকা ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ৭১ নম্বর রেবেকা মাসারোভার কাছে সরাসরি সেটে হেরেছেন। এই ম্যাচেই নাকি কোর্টে গাঁজার গন্ধ ভেসে আসছিল বলে তার অভিযোগ। তবে তা খেলার ফলাফলের ওপর প্রভাব ফেলেনি বলে মনে করেন এই গ্রিক তারকা।

 

ফ্ল্যাশিং মিডোর ১৭ নম্বর কোর্টে অনুষ্ঠিত ম্যাচটির প্রথম সেটে ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন সাক্কারি। ওই সময়ই নাকি কোর্টে গাঁজার গন্ধ ভেসে আসে। বিষয়টি আম্পায়ারকে জানান সাক্কারি। তাকে বলতে শোনা যায়, ‘ওহ ঈশ্বর, আমার মনে হয় পার্ক থেকে (গন্ধটা) আসছে!’ পরে সেই লিড খুইয়ে শেষ পর্যন্ত ৬-৪, ৬-৪ গেমে ম্যাচটি হেরে যান ২৮ বছর বয়সী সাক্কারি।

 

 

যদিও ম্যাচ শেষে গাঁজার গন্ধকে ম্যাচ হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি এই গ্রিক তারকা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গতকাল এখানে অনুশীলন করছিলাম। গতকালও ছিল গন্ধটি। এমন নয় যে আমার স্কোরিংয়ে ওই গন্ধ প্রভাব ফেলেছে।

আমি বেশ গন্ধ পাচ্ছিলাম বলেই (ম্যাচের সময়) অমন মন্তব্য করেছি। তবে ম্যাচের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

 

এ বছর টানা তিনটি গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে হারা সাক্কারি নিজের পারফরম্যান্স নিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি ভালো খেলছিলাম, এমন বলব না। যদি কমপক্ষে আরো ৫ থেকে ১০ শতাংশ ভালো খেলতাম, ম্যাচটি জিততাম। এসব ম্যাচ আমাকে জিততে হবে।

এসব ম্যাচ হারলে চলবে না। আর আমার পর্যায়ে এমন ম্যাচ এ বছর অনেক বেশি এসেছে, যেটি দুর্ভাগ্যজনক।’