NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে যাত্রীদের ভোগান্তি


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৪ এএম

যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে যাত্রীদের ভোগান্তি

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়েছেন বিমান পরিষেবার যাত্রীরা। 

দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে বাতিল হচ্ছে ফ্লাইটও । ফলে ভোগান্তিতে পড়েছেন বিমানযাত্রীরা।

ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস প্লেনের অবতরণের সংখ্যা সীমিত করার পর অনেক যাত্রী যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের বাইরে আটকে পড়েছেন।

 

এয়ারলাইনস ও বিমানবন্দরগুলো বলেছে, কয়েক ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করার পরও ব্যাপক ফ্লাইট বিলম্ব রয়ে গেছে।

এক যাত্রী জানান, তার বিকালের ফ্লাইট মধ্যরাতের পর ছাড়বে বলেও আশা করা যাচ্ছে না।

সতর্কবার্তায় ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, এরকম শিডিউল বিপর্যয় আরও কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।  

সোমবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটেছে। তাই মঙ্গলবার ভ্রমণকারীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত। সূত্র: বিবিসি