NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ব্রিকসের সদস্য হতে বাংলাদেশ চেষ্টা করেনি : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৫ পিএম

ব্রিকসের সদস্য হতে বাংলাদেশ চেষ্টা করেনি : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ চাইলে পাবে না, তা নয়। ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ খুশি হতো। তবে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ কাউকে বলেনি। সেভাবে চায়নি, চেষ্টাও করেনি।

মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ব্রিকস সম্মেলনে যোগদান পরবর্তী এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সফরটা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময় আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।

 

প্রধানমন্ত্রী বলেন, সফরে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দেখা হয়েছে আমার। তাদের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসার ও একে অপরের সহযোগিতার বিষয়ে নানা আলোচনা হয়।

সরকারপ্রধান সফরের প্রসঙ্গ তুলে বলেন, আমি সেখানে বক্তৃতায় বলেছি, সব হুমকি ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বন্ধ করারও আহ্বান জানিয়েছি।