NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

সিডনিতে এহসানের একক সঙ্গীতানুষ্ঠান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ এএম

সিডনিতে এহসানের একক সঙ্গীতানুষ্ঠান

সিডনির ক্যাসুলা পাওয়ার হাউস আর্ট সেন্টারে গান পোকা ব্যান্ডের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে ড: এহসানের একক সঙ্গীতানুষ্ঠান। ইমন রাগে দেশজ গান, ভাওয়াইয়া, মুর্শিদি, মারফতি, হিন্দি, উর্দু ও বাংলা প্রচলিত গান পরিবেশন করা হয়েছিল এ অনুষ্ঠানে।

 অনুষ্ঠানে বাড়তি সংযোজন ছিল অর্পিতা সোম চৌধুরীর নৃত্যকলা। তাকে তবলায় সঙ্গত দিয়েছিলেন অভিজিৎ, সেতারে অজিত, বেস গিটারে খালিদ, মন্দিরায় লক্ষণ, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রহমান, কিবোর্ডে রুস্নান, ড্রামে শাওন, গিটারে সুমায়েল এবং লিড গিটারে তপন। 

 ড: এহসান ২০ বছর আগে থেকে প্রশান্ত পাড়ের দেশ অস্ট্রেলিয়াতে এই ব্যান্ড সংগীত চর্চা করে আসছেন। তখন ব্যান্ডের নাম ছিল এইট নোটস্ সেই এইট নোটস্ পরবর্তীতে নাম পরিবর্তন করে হয়েছে মাচা এবং বর্তমানে সেটি আবির্ভূত হয়েছে গান পোকা নামে। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আয়োজিত বৈশাখী মেলার মূল আকর্ষণ ছিল এই এইট নোটস্ ব্যান্ডের গান।