NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩২৭


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:৪০ পিএম

ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩২৭

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে। এর মধ্যে আটজন ঢাকা সিটির এবং তিনজন ঢাকা সিটির বাইরের। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯২০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪০৭ জন ভর্তি হয়েছে।

 

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আট হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে চার হাজার ৩৫৪ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এক লাখ ১৪ হাজার ৫১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকা সিটিতে ৫৪ হাজার ৪০৯ জন এবং ঢাকার বাইরে ৬০ হাজার ১০২ জন।

 

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫৪৮ জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৪০৪ জন এবং ঢাকার বাইরে ১৪৪ জন মারা গেছে।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক লাখ পাঁচ হাজার ৬৬৪ জন।

এর মধ্যে ঢাকা সিটিতে ৫০ হাজার ৬০ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছে ৫৫ হাজার ৬০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দুই হাজার ২৫৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮১৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছে এক হাজার ৪৪০ জন।