NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সেরা অভিনেতার পুরস্কার পেলেন আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী দু’জন


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ১১:৪৬ এএম

সেরা অভিনেতার পুরস্কার পেলেন আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী দু’জন

ভারতের ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত একটি প্রেস মিটে সেরাদের নাম ঘোষণা করা হয়। 

এবার সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। দুজনে যৌথভাবে ভারতীয় চলচ্চিত্রের সেরা ও সর্বোচ্চ সম্মাননা পেলেন।

আলিয়া পুরস্কার পেলেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য। কৃতি জাতীয় পুরস্কার পেলেন ‘মিমি’ ছবির জন্য।

এদিকে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুন। ‘দ্য কাশ্মির ফাইলস’ ছবির কারণে সেরা সহঅভিনেত্রীর জাতীয় পুরস্কার উঠেছে অভিনেত্রী পল্লবী জোশীর হাতে।

সেরা সহঅভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ ছবির জন্য তিনি পান এই সম্মান। 

সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। সেরা জনপ্রিয় ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’।