NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম মেলায় মানুষের ঢল


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম

নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম মেলায় মানুষের ঢল

নিউইয়র্ক: নিউইয়র্কে লং আইল্যান্ড বাংলাদেশি সোসাইটি আয়োজিত মেলায় মানুষের ঢল নেমেছিল। ১৯ আগষ্ট লং আইল্যান্ডের বেবিলন টাইন হলে বাংলাদেশিদের প্রথম মেলা অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করে মেলায় সবার প্রসংশা কুড়িয়েছেন বেবি নাজনীন, রিজিয়া পারভীন, রবি চৌধুরী ও বিন্দু কনা।এই মেলার কনভেনর ছিলেন গিয়াস আহমেদ ও কো কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন আসেফ বারী টুটুল। সদস্য সচিব হিসেবে কাজ করেন রিয়াজ মাহমুদ। চীফ কো অর্ডিনেটর ছিলেন গোলাম ফারুক শাহিন। কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন ইসতিয়াক রুমি, শাহাদত হোসেন রাজু ও মহিউদ্দীন আহমেদ বাপ্পী। মেলায় উপস্থাপনায় ছিলেন আশরাফুল আহসান বুলবুল, ইভা ও নিম্মী।
মেলায় বেশ কয়েকজন মূলধারার রাজনীতিক বক্তৃতা করেন। তারা হলেন বেবিলন টাউন হলের সুপারভাইজার রিচ শেফার্ড,স্টেট সিনেটর মনিকা মেন্ডারেস, সাফোক কাউন্টির ইলেকশন কমিশনার কেভিন মারফি ও এসেম্লিম্যান জিন প্যারিস। মেলা উপলক্ষ্যে একটি মেগাজিনও বের করা হয়।ম্যাগাজিনের সম্পাদক ছিলেন গোলাম ফারুক শাহিন।