NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

বার্লিনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০৮ পিএম

বার্লিনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভা

বার্লিনে জার্মান আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন প্রধান বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর বিভীষিকাময় গ্রেনেড হামলায় নিহত ২৪ জন ও পাঁচ শতাধিক আহতদের স্মরণ ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপিসহ বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, জাতির জনককে স্বপরিবারে হত্যা আর ২১ আগস্টে গ্রেনেড নিক্ষেপ করে হত্যার দায় বিএনপি- জামায়াত কোনওভাবেই এড়াতে পারে না।

সংগঠনের নেত্রী নূরজাহান খান নূরীর উপস্থাপনায় ও বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। 

 

অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন- আলমগীর আলী আলম, নূর ই সিদ্দিকী রুবেল, সূর্য কান্ত ঘোষ, বেল্লাল হোসেন, আউয়াল খান, শেখ রেদোয়ান শেখ ও লিখন খান, শাহ আলম, রনি মাতুব্বর, পলাশ হাওলাদার, নাজিমউদ্দীন, বৈশাখী ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আবারও জঙ্গিবাদের মাধ্যমে বিএনপি জামায়াতের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বার্লিন ছাড়াও সংগঠনটির বিভিন্ন প্রদেশ শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের উদ্দেশ্য পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।