NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মেসিও তো ইংরেজি বলতে পারে না, আমরা না পারলেই দোষ!


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩১ এএম

মেসিও তো ইংরেজি বলতে পারে না, আমরা না পারলেই দোষ!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি ক্রিকেটার হাসান আলীর পাশে দাঁড়ালেন দলের টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়ক শাদাব খান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসানের ভাষা নিয়ে ট্রলের পাল্টা জবাব দিয়েছেন শাদাব খান। তিনি উদাহরণ টেনেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির।

টুইটারে নিজের কয়েকটি ছবি দিয়েছিলেন শাদাব খান। ক্যাপশনে লেখা, ‘‘মডেল হিসেবে কি আরও উন্নতি করেছি? সতীর্থদের কাছ থেকে শিখছি।’

 

এই টুইটে মন্তব্য করেন হাসান আলী। ইংরেজি হরফে কিন্তু হিন্দি উচ্চারণে তিনি লেখেন, ‘আমার বন্ধুর ছবি দেখে খুব আনন্দ হচ্ছে। মাশআল্লাহ কারও নজর যেন না লাগে।’

হাসান আলীর এই হিন্দিতে মন্তব্য নিয়ে শুরু হয় ট্রল। অনেকে মজা করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত নিজেদের ক্রিকেটারদের শিক্ষিত করা। কারণ তারা আন্তর্জাতিক স্তরে খেলছেন। তাই তাদের অন্তত ইংরেজিতে কথা বলা উচিত।

এই মস্করার পরে হাসান আলীর হয়ে মুখ খোলেন শাদাব খান। টুইটারে তিনি লেখেন, ‘‘মেসি ইংরেজিতে কথা না বললে চলবে। বিদেশি ক্রিকেটারেরা অদ্ভুত ইংরেজিতে কথা বললে চলবে। কিন্তু আমরা নিজেদের ভাষায় কথা বলতে পারব না। আমরা অভিনয় করতে পারি না। নিজেদের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি। আমরা অন্যদের খুশিতেও খুশি থাকি।’