NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo
ব্রিক‌স সম্মেল‌ন

মঙ্গলবার জোহানেসবার্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৯ পিএম

মঙ্গলবার জোহানেসবার্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: অর্থনৈতিক জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ আগস্ট) প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ২৩ আগস্ট বাংলাদেশ বিজনেস সামিট হবে। এরপরে আফ্রিকায় নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর ২৪ আগস্ট ব্রিকস ডায়লগে অংশ নেবেন। ওইদিন সন্ধ‍্যায় বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ব্রিকসে যোগ দেয়ার বিষয়টি লাভজনক হবে জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে অর্থনৈতিকসহ বিভিন্ন খাতে দেশ লাভবান হবে।

এ সময় আনন্দবাজারের রিপোর্ট এবং বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত নিজের ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, তবে সেটা ভালোর জন্যই বলবে।