NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আর্জেন্টিনায় জামালের চুক্তি কাল!


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১২:৪০ পিএম

আর্জেন্টিনায় জামালের চুক্তি কাল!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এখন ‘রহস্যময়’ এক চরিত্র। তিনি আগামী মৌসুমে কোথায় খেলবেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা থেকে বাংলাদেশে অবস্থানরত কয়েকজনকে ক্ষুদে বার্তায় জানিয়েছেন আগামীকাল (শুক্রবার) সেখানকার ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন জামাল। 

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়ো। বেশ কয়েক মাস আগে থেকেই এই ক্লাবের সঙ্গে জামালের আলোচনা চলছে। আগামীকাল আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে দুই পক্ষের মধ্যে। বাংলাদেশ সময় রাত ৯টায় এই চুক্তি সম্পন্ন হতে পারে। বাংলাদেশের কোনো ফুটবলার আর্জেন্টিনায় চুক্তি করতে যাচ্ছেন, অথচ এই বিষয়ে অবগত নন বাফুফে। 

গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন বাংলাদেশের এই অধিনায়ক। ক্লাবটির দাবি, আসন্ন মৌসুমেও তিনি শেখ রাসেলের হয়ে খেলবেন বলে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। সেই পরিস্থিতির মাঝেই আর্জেন্টিনায় তার চুক্তি নিয়ে নতুন জটিলতা তৈরি হবে। তবে বাফুফ থেকে অনাপত্তিপত্র না পেলে তিনি খেলতে পারবেন না।

 

এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে বাংলাদেশ জাতীয় দলের জার্সির ছবি দিয়ে আর্জেন্টিনায় যাত্রা শুরুর কথা জানান জামাল, ‘এবার আমার সময় এসেছে আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’