NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৮:১৫ এএম

হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা: হজ পালনের উদ্দেশে রোববার (৩ জুলাই) রাতে সৌদি আরব পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান ও স্বাস্থ্য সচিব।  

আজ সোমবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রোববার বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ বেশ কয়েকজন সচিব সৌদি আরব এসেছেন। এসব হজযাত্রীদের রাত ১১টায় জেদ্দা হজ টার্মিনালে স্বাগত জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

হজযাত্রী হিসেবে বাংলাদেশ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও জেদ্দা গেছেন বলে জানিয়েছে দূতাবাস। 

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, চলতি বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন।