NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করেন কোহলি!


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৫৮ এএম

ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করেন কোহলি!

রাজনৈতিক বৈরিতার কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষীয় সিরিজ দীর্ঘদিন ধরেই বন্ধ। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছে প্রায় ১১ বছর আগে। আইসিসি এবং এসিসি আয়োজিত টুর্নামেন্টের বাইরে তাই ভারত পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ নেই ক্রিকেট ভক্তদের।

তবে, এবার সেই অপেক্ষার কিছুটা হলেও অবসান হতে যাচ্ছে ক্রিকেট ভক্তদের। মাত্র ৪৫ দিনের ব্যবধানে ৪ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ব ক্রিকেটের এই দুই পরাশক্তির। এর মাঝে তিনবারের দেখা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের সূচি কাছাকাছি থাকায় এত কম সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ হচ্ছে ভক্তদের।

এশিয়া কাপে গ্রুপ ‘এ’ তে আছে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটির আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

পাক-ভারত লড়াইয়ের আলাদা উত্তেজনা আছে বলে মনে করেন কোহলি। তার ভাষ্যমতে, ‘এই ম্যাচের আবহাওয়াটাই আলাদা রকমের। মাঠের বাইরে দর্শকেরা সেই পরিস্থিতি তৈরি করেন। সেটাকে অস্বীকার করা যায় না। যখন খেলতে নামি, তখন যদিও মনে হয় না যে এই ম্যাচ আলাদা। বাইরে যে পরিস্থিতি তৈরি হয়, সেটা ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু ক্রিকেটারদের তাতে ভেসে যাওয়া উচিত নয়। উপভোগ করা উচিত। সেটাই আমাদের কাজ।’
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাসে বিরাট কোহলির ব্যাট।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি দেখায় পাকিস্তানকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছিলেন কোহলি। পাকিস্তানের ১৫৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত। কোহলি অপরাজিত ছিলেন ৫৩ বলে ৮২ রান করে। সেই ম্যাচের কথা ভুলতে পারেননি বিরাট। নিজের সেই ম্যাচের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘২৩ অক্টোবর, ২০২২ দিনটা আমার হৃদয়ের খুব কাছের। কোনো ক্রিকেট ম্যাচ খেলতে নেমে এত তরতাজা বোধ করিনি। কী দারুণ একটা সন্ধ্যা ছিল!’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ছুটি কাটাচ্ছেন কোহলি। এশিয়া কাপ দিয়ে দলে ফিরবেন তিনি। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর।