NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

বার্সেলোনায় কাতালোনীয়া আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:১৫ এএম

বার্সেলোনায় কাতালোনীয়া আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আওয়ামী লীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ শোক সভায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ কাতালোনিয়া শাখার সভাপতি নূরে জামাল খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পবিারের সদস্যদরে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোকসভায় বক্তারা বঙ্গবন্ধু হত্যায় জড়িত পলাতক আসামিদের খুঁজে বের করে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানান।

 

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বিজয়, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার মনিকা, সদস্য নাজমা আক্তার, কাতালোনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হাসান খান কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান রুবেল, নাসির সর্দার, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আজাদ, প্রচার সম্পাদক রুবেল হোসেন, কাতালোনিয়া যুবলীগের সভাপতি মো. ছালাহ উদ্দিন, সাধারণ  সম্পাদক মহিউদ্দিন কিশোর, বন্ধুসুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার প্রমূখ। 

সভাশেষে উপস্থিতিদের মাঝে তবারক পরিবেশন করা হয়।