NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

দুই লালকার্ডে শুরু বার্সার মৌসুম


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৫ পিএম

দুই লালকার্ডে শুরু বার্সার মৌসুম

লা লিগার চ্যাম্পিয়ন হিসেবে জয় দিয়ে মৌসুম শুরু করার কথাই মাথায় ছিল বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের। কিন্তু জয় তো এলোই না, উল্টো দুই লালকার্ড খেয়ে মৌসুম শুরু করেছে তার দল। যার মাঝে একটা লালকার্ড দেখেছেন তিনি নিজেই। পুরো ম্যাচে দেখানো হয়েছে তিন কার্ড। এমন এক ম্যাচে হেতাফের বিপক্ষে শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই সন্তুষ্ট হতে হচ্ছে বার্সেলোনাকে। 

কোচ হিসেবে জাভির হতাশা অবশ্য লাল কার্ডেই থামছে না। দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ মিস করেছেন তার দলের স্ট্রাইকাররা। তাতে গ্যালারিতে বসে থাকা এই স্প্যানিশ কোচের মুখভঙ্গিও বলছে অনেকবারই। এ নিয়ে টানা চার ম্যাচ হেতাফের মাঠে গোল করতে পারেনি বার্সেলোনা। 

শুরু থেকেই বার্সা খেলছিল নিজেদের স্বভাবসুলভ পাসিং ফুটবল। হেতাফেকে খুব একটা নিজেদের অর্ধে উঠে আসতে দেয়নি বার্সা। তবে, তাদের জমাট রক্ষ ভাঙতে পারেনি বার্সার তারকারা। প্রথমার্ধের শুরুতেই একাধিক সুযোগ পান রাফিনিয়া। কাজে লাগাতে পারেননি একটিও। সে কারণেই কিনা মেজাজ হারিয়ে হেতাফের গাস্তন আলভারেজকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখতে হলো তাকে। 

১০ জনের বার্সেলোনার বিপক্ষে অবশ্য সুযোগ নিতে পারেনি হেতাফে। ৫৭ মিনিটে তারাও পরিণত হয় ১০ জনের দলে। বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হাইমে মাতা।