NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিল


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৫৯ এএম

চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার সেমিফাইনালে স্বাগতিক চিলিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা। 

শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে।

এর আগে প্রথম সেমিফাইনালে প্যারাগুয়ে ৫-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম চূড়ান্ত করে। আর দ্বিতীয় সেমিফাইনাল থেকে ব্রাজিল ৪-৩ গোলে চিলিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। 

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল। সেলেসাওরা নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পায়।

আজ রোববার (১৩ আগস্ট) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে।