NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

কমিউনিটি সার্ভিসের জন্য ‘বিশেষ সম্মাননা’ পেলেন গোলাম ফারুক শাহীন


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৫ পিএম

কমিউনিটি সার্ভিসের জন্য ‘বিশেষ সম্মাননা’ পেলেন গোলাম ফারুক শাহীন

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির সন্নিকটে লংআইল্যান্ডের ডিয়ারপার্কের আরভিং এভিনিউতে ৫ আগস্ট বহুজাতিক পথমেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় প্রধান অতিথি ছিলেন ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচার্ড শেফার। বিষেশ অতিথি ছিলেন সিটির কাউন্সিলম্যান ডুম্যাইন গ্রেগরী এবং কাউন্সিলম্যান টেরেন্স ম্যাকসুইনী। 

পথমেলা এসব নির্বাচিত জনপ্রতিনিধিরা ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক গোলাম ফারুক শাহীনকে ‘বিশেষ সম্মাননা’ সার্টিফিকেট প্রদান করেন। 

উল্লেখ্য, এ পথমেলারও সমন্বয়কারি ছিলেন বাংলাদেশী আমেরিকান গোলাম ফারুক শাহীন। শ্বেতাঙ্গ এবং স্প্যানিশ অধ্যুষিত লং আইল্যান্ডের একটি সিটি থেকে এমন সম্মাননা পাবার অনুভূতি ব্যক্তকালে বরিশালের সন্তান শাহীন বলেন, এটি শুধু ব্যক্তি আমার সম্মান নয়, সমগ্র লং আইল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশী ভাই-বোনের। আমি খুবই আনন্দিত ও অভিভূত যে, উঠতি কমিউনিটি হিসেবে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করতে কিছুটা হলেও অবদান রাখতে সক্ষম হচ্ছি। এক্ষেত্রে সহকর্মী সকলকেও ধন্যবাদ জানাচ্ছি মূলধারার সাথে বিভিন্ন কাজে সর্বাত্মক সহায়তার জন্য।