NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

জাতীয় নির্বাচন: প্রাথমিকভাবে ৬৮ দেশি পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৭ এএম

জাতীয় নির্বাচন: প্রাথমিকভাবে ৬৮ দেশি পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রাথমিকভাবে ৬৮ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাগুলোর বিরুদ্ধে দাবি/আপত্তি/অভিযোগের বিষয়ে ১৫ দিনের সময় দিয়ে মঙ্গলবার গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। পরে দাবি/আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে পর্যবেক্ষণ সংস্থা হিসেবে আগামী ৫ বছরের জন্য অন্তর্ভূক্তি করবে ইসি।

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি বুধবার দেশের গণমাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ হবে। পাশাপাশি ইসির ওয়েবসাইটেও আপলোড করা হবে।

ইসি সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য দেশের ১৯৯টি বেসরকারি সংস্থা ইসিতে আবেদন করে। পরে ইসির গঠন করা সাত সদস্যের একটি কমিটি আবেদনগুলো প্রাথমিকভাবে যাচাই–বাছাই করে ৬৮টি সংস্থাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে।

সর্বশেষ ১১৮টি সংস্থা ইসির নিবন্ধন ছিল। যাদের ৫ বছরের মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়েছে। এবার আবেদন করা সংস্থার মধ্যে ৪০টি রয়েছে যারা আগে নিবন্ধিত ছিল।

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের পদ্ধতি চালু করা হয়। বিষয়টি জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে সংযোজন করা হয় এবং ইসি একটি স্থানীয় পর্যবেক্ষক নীতিমালা তৈরি করে।

২০০৮ সালে প্রথমবারের মতো ১৩৮টি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিয়েছিল ইসি। এর মধ্যে ৭৫টি সংস্থার এক লাখ ৫৯ হাজার ১১৩ জন পর্যবেক্ষক নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন। তবে এর আগেও দেশি–বিদেশি পর্যবেক্ষকেরা নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পেতেন।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় ৬৯টি সংস্থার দুই লাখ ১৮ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ছিল ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা।