NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

থানায় অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:২০ এএম

থানায় অপু বিশ্বাস

বর্তমানে বিভিন্ন কারণে আলোচনায় থাকছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল শনিবার রাতে হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হাজির হন তিনি। সেখানে আধাঘণ্টার মতো সময় অতিবাহিত করে বেরিয়ে আসেন এ নায়িকা।

জানা গেছে, শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিনি নীরবে থানায় যান। বেশ কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে পরে ৯টার দিকে থানা ত্যাগ করেন। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া। তিনি জানান, অপু বিশ্বাস এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করার জন্য। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই থানায় এসেছেন তিনি। সেখানে প্রায় ৩০ মিনিটের মতো থাকেন এ অভিনেত্রী।  

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ঢাকায় চাকরি করার সময় থেকেই অপু বিশ্বাসের সঙ্গে তার পরিচয়। তাদের দুজনের সম্পর্ক অনেকটা ভাই-বোনের মতো।

বর্তমানে শাকিব খানের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার প্রশ্নে অনেকটাই ইতিবাচক এ চিত্রনায়িকা। এ ব্যাপারে এখনো পর্যন্ত শাকিব মুখ না খুললেও অপু বিশ্বাস জানিয়েছেন, স্বামী-সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকতে চান তিনি।