NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রোহিতের চেয়েও কোহলির উইকেট গুরুত্বপূর্ণ : মায়ার্স


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

রোহিতের চেয়েও কোহলির উইকেট গুরুত্বপূর্ণ : মায়ার্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে ফরম্যাটটিতে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মারা। তাদের বাদ দিয়েই গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারত স্কোয়াড দিয়ে আসছে। চলমান সিরিজে অনুপস্থিত দুজনের প্রসঙ্গ ওঠে এসেছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্সের কথায়। তার মতে, বোলারদের কাছে রোহিতের চেয়ে কোহলির উইকেট বেশি গুরুত্বপূর্ণ।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে না থাকলেও, টেস্ট ও ওয়ানডে ছিলেন রোহিত-কোহলি। যদিও তাদেরকে বিশ্রামে রেখেই ভারত শেষ দুটি ওয়ানডে খেলতে নেমেছিল। দ্বিতীয় ম্যাচে তাদের শোচনীয় পরাজয় হলেও, ঈশান কিষান ও শুভমান গিলদের মতো তরুণদের নৈপুণ্যে শেষ পর্যন্ত সিরিজ জিতে ভারত। এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম টি-টোয়েন্টিতে তাদেরকে হারায় ক্যারিবীয়রা।

এরপর এক অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দলটির গুরুত্বপূর্ণ সদস্য মায়ার্সকে। সেখানে রোহিত-কোহলির মধ্যে কার উইকেট পেতে ভালো লাগে, এমন প্রশ্নে এই ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘কোহলি, আমি মনে করি। পৃথিবীর যেকোনো বোলার কোহলির উইকেট নিতে চাইবেন। আমি মনে করি, ক্রিকেটের তিন ফরম্যাটেই এই মুহুর্তে বিশ্বের সেরা ব্যাটার কোহলি।’

 

সর্বশেষ আইপিএলেও মায়ার্সের সঙ্গে এক ম্যাচে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন কোহলি। সেই প্রসঙ্গে মায়ার্স বলছেন, ‌‌‘বিষয়টা কিন্তু বেশ ভালো ছিল। সবার প্রয়োজন প্রতিপক্ষ ক্রিকেটারদের বিরুদ্ধে এই ধরনের ছোটখাটো ঝুঁকি নেওয়া। ওই ঝগড়া, কথা কাটাকাটি একটা জিনিস স্পষ্ট করে দেয়, দলকে জেতাতে কতটা মরিয়া থাকে প্লেয়াররা।’

১-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ার পর আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।