NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মানবাধিকারকর্মী সালমা খান আর নেই


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৭ এএম

মানবাধিকারকর্মী সালমা খান আর নেই

ঢাকা: নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য বিলোপ সনদ সংক্রান্ত (সিডও) জাতিসংঘ কমিটির সাবেক চেয়ারপারসন, অর্থনীতিবিদ ও নারী অধিকারকর্মী সালমা খান আর নেই।

শনিবার বেলা ২টার দিকে রাজধানীর গুলশানের বাসায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

সালমা খান ফুলব্রাইট স্কলারশিপ, ইউএস এআইডি স্কলারশিপ, ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ও মর্যাদাপূর্ণ আইজেনহাওয়ার এক্সচেঞ্জ ফেলোশিপ পেয়েছিলেন। প্রথম এশীয় হিসেবে সিডও কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন তিনি। এই কমিটিতে তিন মেয়াদে ১২ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে জানান স্বামী সাবেক মন্ত্রী হাবিব উল্লাহ খান।

তিনি বলেন, “দুপুরে সালমা খানকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হাবিব উল্লাহ খান গণমাধ্যমকে বলেন, “আমি নিজেও অসুস্থ। হাঁটতে পারি না। এখন তো ও আমাকে ফেলে চলে গেল। আমি আরো একা হয়ে গেলাম।”

গুলশানের বাসায় সালমা খান ও তার স্বামী থাকতেন। দুজনই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েকজন নার্স বাড়িতে তাদের দেখাশোনা করতেন। বাড়িতে নার্স হিসেবে দায়িত্ব পালন করা একজন ফয়সাল ইসলাম জানান, সালমা খান মারা যাওয়ার সময় তিনি তার পাশেই ছিলেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।