NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

ওমানে বাংলাদেশি নারী এমপির সংবর্ধনা নিয়ে যা হলো


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪১ এএম

ওমানে বাংলাদেশি নারী এমপির সংবর্ধনা নিয়ে যা হলো

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য খাদিজাতুল আনোয়ার সনির সংবর্ধনা অনুষ্ঠান করতে দেয়নি ওমান পুলিশ। বাংলাদেশি নারী এমপিকে মুচলেকার পর ছেড়ে দেওয়া হয়েছে, এমন তথ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ বুধবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ওমানে কোনো বাংলাদেশি এমপি আটক হওয়ার কথা তিনি জানেন না। সরকারিভাবে কোনো নারী এমপিকে সেখানে পাঠানোও হয়নি।

 

 

খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি ব্যক্তিগত সফরে ওমানে রয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, খাদিজাতুল আনোয়ার সনিকে সংবর্ধনা জানাতে গতকাল মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাটের হাফফা হাউস হোটেলে স্থানীয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা জড়ো হন।

বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। ওমানে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ করার অনুমতি নেই। অনুমতি ছাড়া সংবর্ধনা অনুষ্ঠান ও জমায়েত করায় আয়োজক ও উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

 

ওমান থেকে পাওয়া খবরে জানা গেছে, সংসদ সদস্য সনি ওমানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেন।

তারা ওমান পুলিশকে বোঝাতে সক্ষম হয় যে মূলত তিনি ব্যক্তিগত সফরে ওমানে গেছেন। কোনো রাজনৈতিক সভা-সমাবেশ করার জন্য নয়।

 

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায় সনিকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। অনিবার্য কারণ দেখিয়ে সেটিও স্থগিত করা হয়। সংসদ সদস্য সনির কাল বৃহস্পতিবার ওমানের সালালাহ যাওয়ার কথা রয়েছে।

তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।