NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

হাফপ্যান্ট পরে মন্দিরে গিয়ে বিপাকে একতা কাপুর


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ১২:২২ এএম

হাফপ্যান্ট পরে মন্দিরে গিয়ে বিপাকে একতা কাপুর

ছোট পোশাকের জন্য আবারও সমালোচনার মুখে পড়লেন বলিউডের অন্যতম সফল পরিচালক ও প্রযোজক একতা কাপুর। মঙ্গলবার হাফপ্যান্ট পরে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। 

সদ্যই প্রকাশ পেয়েছে একতা কাপুর প্রযোজিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমার ট্রেলার। আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমার জন্য প্রার্থনা করতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। 

কিন্তু সামাজিক মাধ্যমে একতার হাফপ্যান্ট পরা সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। ধর্মীয় স্থানের জন্য এমন পোশাক কি আদৌ উপযুক্ত? প্রশ্ন তোলেন নেটাগরিকরা। ওই পোশাক পরে সিদ্ধিবিনায়ক মন্দিরে একতার প্রবেশ করা নিয়েও ঘোর আপত্তি তোলেন তারা।

এদিন একতার পরনে ছিল কমলা রঙের বর্ষাতি, মাথায় টুপি, চোখে রোদচশমা। পায়ে স্নিকার্স ও কালো রঙের হাফপ্যান্ট। নেটিজেনদের একজন লিখেছেন, ‘ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত’। আরেকজনের প্রশ্ন, ‘মন্দিরে গেছেন, না মর্নিং ওয়াকে?’একজন আবার লিখেছেন, ‘দর্শন করতে গিয়েছিলেন, না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।’

যদিও তাদের আপত্তিকে বিশেষ পাত্তা দেননি একতা কাপুর। ওই পোশাকেই মন্দির কর্তৃপক্ষের এক ব্যক্তির সঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করেন তিনি। আরাধ্যকে পূজা দিয়েই বেরিয়ে এসেছেন ছোট ও বড় পর্দায় নামী এ প্রযোজক।

আগেও একাধিকবার নিজের পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েছেন একতা। তার চেহারার সঙ্গে মানানসই পোশাক নির্বাচন করতে নাকি অপারগ তিনি, এমন বিরূপ মন্তব্য করতেও ছাড়েননি নেটাগরিকরা। যদিও নেটদুনিয়ার এমন সমালোচনায় কখনোই কান দেননি একতা। নিজের শর্তে বাঁচেন তিনি।