NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বিএনপির কোমর বেঁকে গেছে, আর দাঁড়াতে পারবে না : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৫ পিএম

বিএনপির কোমর বেঁকে গেছে, আর দাঁড়াতে পারবে না : সেতুমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা বাংলাদেশের জনগণের ক্ষমতা। আমরা পালাব না।

পালিয়েছে বিএনপি নেতারা।

 

আজ বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। তাদের কোমর বেঁকে গেছে।

তারা আর দাঁড়াতে পারবে না। গোলাপবাগে গরুর হাটে কোমর একবার ভেঙেছে। এবার সোহরাওয়ার্দী গিয়ে পথেই হাঁটু ভেঙে গেছে।

 

রংপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, তিস্তার পানি পাবেন।

যার নেতৃত্বে গঙ্গার পানি পেয়েছেন, তার নেতৃত্বেই তিস্তার পানিও পাবেন। ধৈর্য ধরেন। আওয়ামী লীগ পালিয়ে যাবে না।

 

এদিন সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে গোটা রংপুর শহর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা মাঠে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশ মাঠ ছাড়াও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।

 

‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার দুই নয়ন, রংপুরের উন্নয়ন’, ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’- এ রকম নানা স্লোগানে মুখর হয়েছে সমাবেশস্থলসহ আশপাশের এলাকা।