NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘সব সময় ওর আমাকে মনে পড়ে না-পরীমণি


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০২:৫৮ এএম

‘সব সময় ওর আমাকে মনে পড়ে না-পরীমণি

কলকাতায় গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ। সেখানকার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই। 

এদিকে এই ঘটনার পরই স্ত্রী চিত্রনায়িকা পরীমণিকে সহকারীর মোবাইল ফোন থেকে কল দিয়ে যোগাযোগ করেন রাজ। পরী জানান, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন। তিনি বলেন, ‘সব সময় ওর আমাকে মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।’

রাজের মোবাইল চুরির সংবাদটি প্রচার করেছে কলকাতার অধিকাংশ গণমাধ্যম। সোমবার দুপুরে তেমনি একটি খবরের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন পরীমণি। 

‘দ্যা ওয়াল’র প্রকাশিত ওই খবরে শরিফুল রাজের মোবাইল চুরির তথ্য প্রকাশ হয়। যেখানে হ্যাশট্যাগে পরীমণির নাম ব্যবহার করা হয়। 

বিষয়টি মোটেও পছন্দ হয়নি এই অভিনেত্রীর। তিনি ওই স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এই লোকের ফোন চুরির নিউজের সাথে আমারে হ্যাশট্যাগ দেওয়ার কি হইলো। চুরি কি আমি করছি? এইখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।

যদিও ওই স্ক্রিনশটে স্বামী শরিফুল রাজের চেহারা কফিনের স্টিকার দিয়ে ঢেকে দিতে দেখা গেছে পরীমণিকে। তাই বলে ভক্তদের বুঝতে সমস্যা হয়নি, কার ছবি আড়াল করেছেন তিনি।