NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জুনের চেয়ে জুলাইয়ে ডেঙ্গু বেড়েছে ৭ গুণ


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ১২:১৭ পিএম

জুনের চেয়ে জুলাইয়ে ডেঙ্গু বেড়েছে ৭ গুণ

ঢাকা: চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান।

ডেঙ্গু সংক্রমণের এই হার টেনে ধরতে সিটি করপোরেশনের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অনলাইন ব্রিফিংয়ে মো. শাহাদাত হোসেন বলেন, দেশে জুন মাসে সর্বমোট ডেঙ্গু রোগী ছিল পাঁচ হাজার ৫৬ জন, সেই তুলনায় জুলাই মাসের আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।

অর্থাৎ জুলাই মাসে জুনের তুলনায় সাত গুণের বেশি রোগী বেড়েছে।

 

তিনি আরো জানান, এ বছর এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। মোট রোগীর মধ্যে পুরুষের সংখ্যা ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এ ছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

 

ডা. মো. শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকার ভেতরে যে হাসপাতালগুলো রয়েছে, একটিতেই প্রচুর সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি আছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। ঢাকা এবং ঢাকার বাইরের বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হারটা ঢাকার বাইরের তুলনায় আমরা একটু বেশি দেখছি।’