NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

এক লাখ সাড়ে ৬ হাজার হাজি দেশে ফিরেছেন


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৩ পিএম

এক লাখ সাড়ে ৬ হাজার হাজি দেশে ফিরেছেন

ঢাকা: সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফিরেছেন এক লাখ ৬ হাজার ৫৪২ জন হাজি।  আজ রবিবার (৩০ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গতকাল শনিবার রাত পর্যন্ত হজের মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪১টি, সৌদি এয়ারলাইনসের ১০৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট রয়েছে।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

 

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনসে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।