NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৩ পিএম

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন যুক্তরাষ্ট্রের

ঢাকা: বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি আরো বলেছেন, বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ের বিবরণী থেকে জানা যায়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলা নিয়ে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রসহ ১৩টি মিশন প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন ওঠেছিল।

এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ককেও তলব করা হয়েছিল। পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা অবাধ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছে। মিশনপ্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেকে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী তা জানতে চাওয়া হয়েছিল।

 

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট।

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয় না।’বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করি। আর আমি মনে রাখব যে, আমরা সবসময়ই বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছি।
এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক।’

 

বেদান্ত প্যাটেল আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন একটি অভিন্ন অগ্রাধিকার (দুই দেশেরই)। প্রধানমন্ত্রীসহ অনেক বাংলাদেশি সরকারি প্রতিনিধি নিজেই বলেছেন যে এটি তাদেরও লক্ষ্য।’