NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত নৌ-বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:২০ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত নৌ-বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে নবনিযুক্ত নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন।

নবনিযুক্ত নৌ-বাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল- ২০৩০ বাস্তবায়ন করছে।

 

তিনি বলেন, এর ফলে বাংলাদেশ নৌ-বাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে।

রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, নবনিযুক্ত নৌ-বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌ-বাহিনী আরো আধুনিক, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে। 

নবনিযুক্ত নৌ-বাহিনী প্রধান রাষ্ট্রপতিকে বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক-নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি নৌ-বাহিনী প্রধানের সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস