NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে : র‍্যাব মুখপাত্র


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৮ পিএম

নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে : র‍্যাব মুখপাত্র

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কেএনএফের যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা।

সোমবার (২৪ জুলাই) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, কেএনএফের ভেরিফায়েড পেইজে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বক্তব্য উপস্থাপন করেছে। কেএনএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে এসেছে। কেএনএফের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না বা সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছে।

তিনি বলেন, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাইয়ের কাজ আমাদের গোয়েন্দারা করছেন। যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেইজে সেখানে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এগুলো একবারে আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নাই। এসব একেবারে অসত্য উদ্ভট ও বানোয়াট কথাবার্তা। সরকার রাজনৈতিক স্বার্থে তাদের (কেএনএফ) এবং বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করেছে, বিরোধী দলকে ফাঁসানোর জন্য চেষ্টার করেছে।