NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

রাষ্ট্রপতির সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ০২:০২ এএম

রাষ্ট্রপতির সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

ঢাকা: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

সাক্ষাৎকালে, উপাচার্য বিশ্ববদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিশেষ করে অবকাঠামো ও একাডেমিক বিষয়ে রাষ্ট্রপতির কাছে বিস্তারিত তুলে ধরেন। করোনার কারণে সৃষ্ট সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোরও নির্দেশ দেন। 

 

এ সময় রাষ্ট্রপতি পাবনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি পাবনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠক্রম নির্ধারণসহ সার্বিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন। 

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।