NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

৪৩ কেন্দ্রে আরাফাত ৭২৯২, হিরো আলম ১৭৫৩


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০১:৪১ এএম

৪৩ কেন্দ্রে আরাফাত ৭২৯২, হিরো আলম ১৭৫৩

ঢাকা: ঢাকা-১৭ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা শুরু হয়েছে। এখন পর্যন্ত ৪৩ কেন্দ্রের ফল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্তকর্তা মনির হোসাইন খান।

৪৩ কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ৭ হাজার ২৯২ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) পেয়েছেন এক হাজার ৭৫৩ ভোট।

 জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান ৪২৭ ভোট পেয়েছেন।

 

এই নির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞা।

ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট) উপনির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। এদিন আসনটির ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।