NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৮ এএম

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে সুইজারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত রেতো রেংগলি। সোমবার (১৭ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশ করেন নতুন এ সুইস রাষ্ট্রদূত।

রেতো রেংগলি রাষ্ট্রপ‌তি‌কে ব‌লেন, গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে একটি দৃঢ় এবং বৈচিত্র্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে উঠেছে। দ্বিপাক্ষিক এ সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার জন্য কাজ করে যাবেন বলে তিনি রাষ্ট্রপ‌তি‌কে জানান।

রাষ্ট্রদূত ব‌লেন, গত বছর সুইজারল্যান্ড ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। বার্ষিক এক বিলিয়ন ডলারেরও বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সুইস বিনিয়োগকারীদের সরব উপস্থিতির মাধ্যমে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করে তুলেছে।

তি‌নি ব‌লেন, চলমান সুইস উন্নয়ন সহযোগিতা কর্মসূচিগুলোর লক্ষ্য অনুন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের টেকসই উত্তরণে সহায়তা করা। মানবিক সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্কে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ উপাদান যার ধারাবাহিকতায় রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় সুইজারল্যান্ড বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে।