NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ পিএম

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ রবিবার। ২০০৭ সালের ১৬ জুলাই আলোচিত এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। দিবসটি উপলক্ষে আজ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

২০০৭ সালের ১৬ জুলাই ভোরে রাজধানীর ধানমণ্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধাসদন ঘেরাও করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

যৌথ বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তাঁর বাসভবনের বাইরে নিয়ে আসেন। এ সময়ে দলের অসংখ্য নেতাকর্মী তাঁর মুক্তির দাবি জানান। গ্রেপ্তারের পর শেখ হাসিনাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

 

শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। 

গ্রেপ্তার হওয়ার আগে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে একটি চিঠির মাধ্যমে জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। 

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপসহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন ১১ মাস কারাভোগের পর মুক্তি পান শেখ হাসিনা।