NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস, যা বললেন আমিশা


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৪ এএম

অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস, যা বললেন আমিশা

বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘গদর টু’। মুক্তির আর মাত্র মাসখানেক বাকি। এরমধ্যে ফের খবরে এলো আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত এই ছবি। তবে এবার কোনো ইতিবাচক নয়, বরং নেতিবাচক খবরে শিরোনামে এলো সিনেমাটি।

এই ছবিতে মুসকান চরিত্রে অভিনয় করেছেন সিমরাত কৌর। সম্প্রতি এই অভিনেত্রীর সঙ্গমের ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। আর তাতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

‘গদর ২’ এর হাত ধরেই বড় ছবিতে ব্রেক পাচ্ছেন সিমরাত। সেই সিমরাতেরই অন্তরঙ্গ ভিডিও হঠাৎ করেই ফাঁস হলো নেটদুনিয়ায়। অনেকে মনে করছেন এই দৃশ্য আদপে ‘গদর টু’ ছবির।

তবে এই ঘটনায় খোদ সিমরাত মুখ না খুললেও, প্রতিবাদ করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। সোশ্যাল মিডিয়ায় আমিশা লিখেছেন, ‘সিমরাতের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই উচিত হয়নি। তবে প্লিজ, সিমরাতকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো বন্ধ হোক। নতুন প্রতিভাদের পাশে থাকুন।’

আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘গদর ২’। ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে এই ছবির প্রযোজক-পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন নায়িকা আমিশা প্যাটেল।

২২ বছর আগে বক্স অফিস কাঁপিয়েছিল ব্লকব্লাস্টার ছবি ‘গদর: এক প্রেম কথা’। দেশপ্রেম উসকে দিয়ে তারা সিং ও সাকিনা হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। সেই একই চরিত্রে এবার ‘গদর ২’ সিনেমায় অভিনয় করেছেন এই তারকা জুটি।