NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৪, ০৭:৪৮ এএম

‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোড়ক উন্মোচনের সময় ‘মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বইটির স্পন্সর প্রতিষ্ঠান ‘দি সিটি ব্যাংক লিমিটেড’-এর চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

এতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন এবং তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাসের পাশাপাশি রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঠিক তথ্য-উপাত্ত। 

উল্লেখ্য, ‘মুজিবপিডিয়া’র অন্তর্ভুক্ত বঙ্গবন্ধুর পরিবার সংক্রান্ত ভুক্তিগুলো সংশোধন ও সম্পাদনা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বইটির প্রকাশক হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড। পরিবেশক আগামী প্রকাশনী। এতে ৫৯১টি ভুক্তি ও প্রায় ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র রয়েছে। বইটির ভুক্তি লিখেছেন ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ ও সাংবাদিক।

বইটি ভুক্তি যারা লিখেছেন তাদের মধ্যে রয়েছেন তোফায়েল আহমদ, জাতীয় অধ্যাপক একে আজাদ খান, শেখ হাফিজুর রহমান, রামেন্দু মজুমদার, সৈয়দ আনোয়ার হোসেন, হারুন-অর-রশীদ, মুনতাসীর মামুন, আতিউর রহমান, মফিদুল হক, আসাদুজ্জামান নূর, আবুল মোমেন প্রমুখ।