NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ঢামেক হাসপাতালে ৪ হাজার রোগীর চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৬ পিএম

ঢামেক হাসপাতালে ৪ হাজার রোগীর চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। এখানে যাতে একসাথে ৪ হাজার রোগী চিকিৎসা নিতে পারে খুব শিগগিরই সেই ব্যবস্থা করা হবে।

সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে যে হারে লোক সংখ্যা বেড়েছে তাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া খুবই কষ্টকর। এজন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে নতুন প্ল্যান তৈরি করেছি। যেটি আরও বড় আরও সুন্দর ও আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে উঠবে। এখানে যাতে করে ৪ হাজার রোগী চিকিৎসা সেবা পেতে পারে সেটি চিন্তা করেই এই প্ল্যানটি করা হয়েছে। আশা করি দ্রুত এটির কাজ আমরা শুরু করতে পারব।

তিনি বলেন, সারাদেশে আমরা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছি যেখান থেকে অন্তত মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবাটা পাচ্ছে। সারা বাংলাদেশে একটি সার্ভে করেছিলাম কোন কোন জেলায় কোন কোন হাসপাতালে কত রোগী আসে। কোন এলাকার জনসংখ্যা কত সেটির ওপর ভিত্তি করে ১০০ বেডের হাসপাতালকে আড়াইশো বেড করা হয়। যেখানে ২৫ বেড ছিল সেখানে ৫০ বেড করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি সবশেষে বলব আপনারা গবেষণার দিকে নজর দেন। গবেষণার সব ব্যবস্থা আমরা করে দেব যত টাকা লাগে আমরা দেব। চিকিৎসকরা সুস্থ মানে জনগণ সুস্থ। জনগণ সুস্থ মানে সুস্বাস্থ্যের অধিকারী বাংলাদেশ। দেশ হবে স্মার্ট বাংলাদেশ।