NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৮ পিএম

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম

আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর সরব হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে ক্রিকেটীয় স্মৃতি এবং আবেগমাখা পোস্ট দিয়ে যাচ্ছেন ভক্তরা। এর মাঝেই গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার পর গুঞ্জন ওঠে তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে যদিও তামিমের ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি গুজব বলে জানা যায়। তবে তারপর ২৪ ঘণ্টা পার না হতেই এবার গণভবনে গেছেন তামিম।

আজ (শুক্রবার) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন তামিম। তারপরই দুপুরের দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক। 

মূলত অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই প্রধানমন্ত্রী তামিমকে গণভবনে ডেকেছেন বলে শোনা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন শেষ পর্যন্ত তামিমের সঙ্গে যোগাযোগ করতে না পারায় মাশরাফির মাধ্যমে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। গণভবনে মাশরাফিকে নিয়ে তামিমের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে প্রধানমন্ত্রীর। তামিমের স্ত্রী আয়েশাও আছেন সঙ্গে। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসানকেও সেখানে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী-এমনটাও শোনা যাচ্ছে।

গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এরপর সেটির নিদিষ্ট তথ্য জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।