NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বাংলাদেশ সফরে আসবেন সৌদি যুবরাজ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৫ এএম

বাংলাদেশ সফরে আসবেন সৌদি যুবরাজ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি যুবরাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এ সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

সৌদি যুবরাজ একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেছেন, যাতে করে ভবিষ্যতে দু’দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

সৌদি আরবের মিনা প্যালেসে সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা এ শুভেচ্ছা বিনিময় করেন।

 

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরো এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে সৌদি যুবরাজ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা দিতে তাঁদের আগ্রহ প্রকাশ করেন।