NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সন্তানদের বাবার অভাব আমি পূরণ করতে পারিনি : সালাউদ্দিনের স্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৬ পিএম

>
সন্তানদের বাবার অভাব আমি পূরণ করতে পারিনি : সালাউদ্দিনের স্ত্রী

২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশানের হলি আটির্জানে ঢুকে এর নিয়ন্ত্রণ নেওয়ার পর আসলে কী হচ্ছে তা বুঝতে শুরুতে কিছুটা সময় লাগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পরিস্থিতি বুঝতে পুলিশের যে দলটা শুরুতে ঘটনাস্থলের কাছে যাওয়ার চেষ্টা করে সেই দলে ছিলেন বনানী থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন। জঙ্গিদের হামলায় নিহত হন তিনি। 

আজ হলি আর্টিজান হামলার ও ওসি সালাউদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে দীপ্ত শপথ ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সালাউদ্দিনের স্ত্রী রেমকিম সাংবাদিকদের বলেন, শত চেষ্টা করেও সন্তানদের বাবার অভাব তিনি পূরণ করতে পারছেন না।

হলি আর্টিজান হামলায় ওসি সালাউদ্দিন ছাড়াও নিহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল। তাদের স্মরণে গুলশান মডেল থানার সামনে দীপ্ত শপথ নামে এই দুই অফিসারের ভাষ্কর্য বানানো হয়। প্রতি বছর হলি আর্টিজানের হামলার বার্ষিকীতে দীপ্ত শপথ ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয় তাদের স্মরণে।

ওসি সালাউদ্দিনের পরিবার সূত্রে জানা যায়, ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলায় ওসি সালাউদ্দিন মারা যাওয়ার সময় তার মেয়ে পড়তো সপ্তম শ্রেণিতে, আর ছেলে কেজি টু পাস করেছিল। ছয় বছর পর মেয়ে এখন দেশের বাইরে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আর ছেলে রাজধানীর একটি স্কুলে পড়ছে ক্লাস সিক্সে।

ওসি সালাউদ্দিনকে তার সন্তানরা সব সময় মিস করে জানিয়ে রেমকিম বলেন, দুই ছেলে মেয়ে প্রতিমুহূর্তে তাদের বাবাকে মিস করছে। বাবার জায়গাটা আমি মা হয়ে শত চেষ্টা করেও ফিলাপ করতে পারি না। বাবাকে মিস করে না এমন কোনো দিন দেখিনি। 

তিনি বলেন, ‘মৃত্যুবার্ষিকী আসছে বলে যে আমরা মিস করছি, সেরকম না। প্রতিদিনই আমরা একইরকমভাবে মিস করি। আমার বাচ্চারা কীভাবে যে বেড়ে উঠেছে…।’

এদিকে হলি আর্টিজানে হামলার ছয় বছর পূর্তিতে শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির পক্ষ থেকে কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাবের পক্ষ থেকে মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ওসি সালাউদ্দিনের পরিবার এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।