NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

জার্মানির বার্লিনে ঈদ পুনর্মিলনী ও কালচার-সোশ্যাল কমিউনিটি গঠিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৫৮ এএম

জার্মানির বার্লিনে ঈদ পুনর্মিলনী ও কালচার-সোশ্যাল কমিউনিটি গঠিত

নানা আয়োজনে বার্লিনে বসবাসরত প্রবাসীরা এক হলো ঈদুল আজহার পুনর্মিলনী অনুষ্ঠানে। জার্মানির রাজধানী বার্লিনের ক্রয়েজবার্গের একটি মিলনায়তনে ঈদুল আজহার আনন্দ ভাগ করে নিতে প্রবাসীদের মিলনমেলায় শামিল হয় বার্লিনের নানা শ্রেণি-পেশার প্রবাসীরা।

ঈদের দ্বিতীয় দিন এই অনুষ্ঠানে গঠিত হয় জার্মান বাংলাদেশি কালচার ও সোশ্যাল কমিউনিটি নামে একটি প্রবাসী কল্যাণমূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রবাসীদের সাথে আনন্দ ভাগাভাগি করে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া। এ সময় তিনি সংগঠনের সমৃদ্ধি কামনা করে সকল প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর আহ্বান জানান।

 

সংগঠনটির যাত্রার শুভক্ষণে দেশ ও প্রবাসীদের সবার কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. আব্দুল কাদের, মো. জসিম সিকদার, রুবেল স্ট্যার্নকে,  নুরুননাহার কাজল, সুমি আক্তার, মো. রিপন ব্যাপারী, আয়াত শাহাদাৎ, মো. সবুজ, সানজিদা আফরোজ, মো. মহিউদ্দিন আহমেদ, নাহিদা রিপন ব্যাপারী, মারুফ স্টেভার্স খন্দকার ও ফাতেমা চৌধুরী নাঈমা। বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান ছিল সবার কণ্ঠে।

 ঈদের আনন্দ আয়োজনের শেষের পর্বটি ছিল মনোরম। প্রবাসীদের প্রিয় সংগীতশিল্পী অপূর্ব বিশ্বাসের গান পরিবেশনা ছাড়াও কোরআন তেলাওয়াত, নতুন প্রজন্মের শিশুদের পরিবেশনায় ফ্যাশন শো, নৃত্য ও সমবেত সঙ্গীত সবাইকে মুগ্ধ করে।