NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

রাতের ঢাকাকে বেছে নেয় ছিনতাইকারীরা : ডিএমপি কমিশনার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২৫ এএম

রাতের ঢাকাকে বেছে নেয় ছিনতাইকারীরা : ডিএমপি কমিশনার

রাতের ঢাকার শেষ ভাগকে ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা বেছে নেয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (১ জুলাই) সকালে গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের ম্যুরালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রাতের ঢাকার শেষ ভাগের সময়টাকে ছিনতাইকারীরা বেছে নিতে চায়। এমনিতেও রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। রাত ২টার পর রাস্তা আরও অনেক ফাঁকা হয়ে যায়। এ সময়ে ছিনতাইকারীরা তৎপর হয়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।

তিনি বলেন, আরও কীভাবে আমাদের পুলিশিং বাড়ানো যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। যেসব ছিনতাইকারী শেষ রাতের দিকে ছিনতাই করার সময় হিসেবে বেছে নেয়, আশা করছি তারা আর সেটা পারবে না। গতকাল যে ঘটনাটা ঘটেছে ( ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত) সেটা নিয়ে কাজ করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।