NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

৭ বছরের ছোট অভিনেতার সঙ্গে শুভশ্রীর প্রেম!


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০১:০৪ পিএম

>
৭ বছরের ছোট অভিনেতার সঙ্গে শুভশ্রীর প্রেম!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ব্যক্তিগত জীবনে একটা সময় তার প্রেম ছিল সুপারস্টার দেবের সঙ্গে। এরপর নির্মাতা রাজ চক্রবর্তীর প্রেমে পড়েন। এই সম্পর্ককে পূর্ণতা দিয়ে ২০১৮ সালে বিয়ে করেন তারা। এক সন্তান ইউভানকে নিয়ে রাজ-শুভশ্রীর সুখের সংসার।

সন্তান জন্ম দেয়ার পর পুনরায় ফিট হয়ে কাজে ব্যস্ত হয়েছেন শুভশ্রী। ইতোমধ্যে একাধিক সিনেমায় কাজ করেছেন। সদ্য প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘বিসমিল্লা’র টিজার।

অসম প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রকাশিত টিজারেও পাওয়া গেল ব্যতিক্রম প্রেমের ইঙ্গিত। এখানে শুভশ্রীর সঙ্গে আছেন তরুণ অভিনেতা ঋদ্ধি সেন।

Subhashree-riddhi
সিনেমার দৃশ্যে শুভশ্রী ও ঋদ্ধি সেন

শুভশ্রীর বর্তমান বয়স ৩১ বছর, আর ঋদ্ধি সবে ২৪-এর তরুণ। এরপরও তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেটা গল্পের প্রয়োজনেই। এছাড়া সিনেমায় সুরঙ্গনার সঙ্গেও ঋদ্ধির রসায়ন দেখা যাবে। সম্পর্কগুলোর মধ্যে সংগীতের গভীর মেলবন্ধন থাকছে।

‘বিসমিল্লা’ সিনেমায় ঋদ্ধি ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, গৌরব চক্রবর্তীর মতো অভিনেতারা। কলকাতা ও পুরুলিয়ায় হয়েছে সিনেমাটির শুটিং। আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে এটি।

এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ‘হাবজি গাবজি’। সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া তিনি ‘বউদি ক্যান্টিন’, ‘ডা. বক্সী’ নামে আরও দুটি সিনেমার কাজ সেরেছেন। পাশাপাশি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন শুভশ্রী।