NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

টিভি সিরিজে অভিষেক মেসির


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১১:০৮ এএম

টিভি সিরিজে অভিষেক মেসির

আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ 'লস প্রতেক্তরেস' দিয়ে অভিনয় ক্যারিয়ারের শুরু করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ তারকা জনপ্রিয় এ টিভি সিরিজে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের আমন্ত্রণ পেয়েছিলেন।

স্টার প্লাসে সম্প্রচারিত এ সিরিজটি মূলত তিন ফুটবল এজেন্টকে নিয়ে, যারা নিজেদের ক্যারিয়ার এবং দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে একত্র হয়েছেন। রোববার রাতে সিরিজটির দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডে ৩৬ বছর বয়সী মেসিকে অভিনয় করতে দেখা গেছে, যেখানে এ এজেন্টরা প্যারিসে মেসির সঙ্গে দেখা করতে আসেন এবং তার কাছে তরুণ ফুটবলারদের নিয়ে একটি প্রোজেক্টে সমর্থন চান।

৩০ জুন মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের চুক্তি শেষ হয়ে যাবে এবং জুলাইয়ে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। সিরিজে  মেসি এ অতিথিদের পরিকল্পনায় আগ্রহী হলেও তারা ছবি তোলার কথা বলে মেসিকে ক্রমাগত হয়রানি করতে থাকে। এরপর একজন এজেন্ট মেসির সামনে একটি ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করলেও মেসি তাতে আর আগ্রহ দেখাননি।

মেসি অভিনীত চরিত্রকে এ সময় বলতে শোনা যায়, 'আমার মনে হয় আপনারা ভুল জায়গায় এসেছেন। তারা আমাকে এটি বলেননি। বরং বলেছিল যে, আমার সঙ্গে তারা ভিন্ন একটি প্রজেক্ট নিয়ে কথা বলতে চায়।'

কেমন হলো মেসির অভিনয়ের অভিষেক? লস প্রতেক্তরেসের অন্যতম অভিনেতা আন্দ্রেস পাররা এ এপিসোডে মেসির অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। স্পোর্ট বাইবেলকে তিনি বলেন, 'শুধু তার মানবিক গুণাবলী দিয়েই নয়, তার অভিনয়গুণ দিয়েও তিনি আমাদের অবাক করে দিয়েছেন।'