NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৩:৫৮ এএম

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডে প্রতিবন্ধী শিশুর আঁকা ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা কার্ডে বাক প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুর আঁকা ছবি ব্যবহার করা হয়েছে। ঈদের শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো দুটি ছবির একটি এঁকেছে বাক প্রতিবন্ধী শিশু শিল্পী মোছা. আরিফা আকতার আঁখি, অপরটি এঁকেছে অটিস্টিক শিশুশিল্পী মুতাসিম মাহফুজ।

dhakapost

২০১০ সাল থেকে বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী শিশু-কিশোরের আঁকা ছবি ব্যবহার করা হচ্ছে। এসব ছবি সংগ্রহ করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। সংগ্রহ করা ছবির একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়। এরপর ছবিগুলো তিনি নিজেই চূড়ান্ত করেন- এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।