NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্র-ভারত যৌথ বিবৃতি নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০১:৩৪ এএম

যুক্তরাষ্ট্র-ভারত যৌথ বিবৃতি নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ বিবৃতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের পক্ষ থেকে ওই বিবৃতি প্রকাশ করা হয়। আর এর জেরে মার্কিন সহকারী রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে যে সব জঙ্গি আছে, তাদের বিরুদ্ধে যেন ইসলামাবাদ ব্যবস্থা নেয়। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই সীমান্ত পারের সন্ত্রাসের নিন্দা করছে। দুই দেশই চায়, পাকিস্তানের দখলে থাকা কোনো অংশ থেকে জঙ্গিরা যেন আক্রমণ না চালাতে পারে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর মার্কিন ডেপুটি চিফ অব মিশনকে ডেকে এই বিবৃতির তীব্র নিন্দা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই বিবৃতি অপ্রয়োজনীয়, একতরফা ও বিভ্রান্তিকর।’

পাকিস্তান বলেছে, ‘যুক্তরাষ্ট্র যেন এমন কিছু না করে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচার গুরুত্ব পায়।’

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সন্ত্রাসবিরোধী অপারেশন ভালোভাবে চলছে। পাক-মার্কিন সম্পর্কও আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে।’

পাকিস্তানের দাবি, ‘যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকাটা কূটনৈতিক রীতিবিরোধী এবং তাতে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকার বিষয়ে নিন্দা করেছেন।