NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন মির্জা ফখরুল


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০১:২৮ পিএম

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন মির্জা ফখরুল

ঢাকা: খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘কিছুটা ভালো’ হলেও অসুস্থতার ‘ঝুঁকি’ আছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল (রবিবার) রাতে গুলশানে ‘ফিরোজা’য় সাক্ষাত করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থার কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ম্যাডাম এবার হাসপাতাল থেকে ফিরে আসার পরে একটু ভালো আছেন।

উনার যে সমস্যাগুলো আগে ছিল সেগুলো এখন আর নেই। সি ফিল বেটার। কিন্তু উনার (খালেদা জিয়া) মূল সমস্যাগুলোর সমাধান হওয়ার সম্ভাবনা নেই। কারণ উনার মূল সমস্যা লিভার সিরোসিস, সিরিয়াস আর্থাইটিস আছে, হার্টের সমস্যা আছে।'

 

তিনি আরো বলেন, 'এগুলোর জন্যে তার বার বার ডাক্তার সাহেবরা বলেছেন, মেডিক্যাল বোর্ড বলছেন, বাইরের বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করার প্রয়োজন আছে। সেটা তো হচ্ছে না। সেজন্য যেটা আমরা বলি উনার ঝুঁকি সেটা থেকে যাচ্ছে।'

এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৫দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুন বাসায় ফেরেন তিনি। তখন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।

 

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।