NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ এএম

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার এবং সংস্থাটির ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পোলার্ড পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাতের তথ্য এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, ড. মোমেন দুই আন্ডার সেক্রেটারির সঙ্গে হওয়া বৈঠকে জাতিসংঘের নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন। মোমেন বলেন, জাতিসংঘের ইউনিফর্মড জেন্ডার প্যারিটি কৌশল অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যেই নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াচ্ছে। শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘকে জোর দিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়মিত ও কাস্টমাইজড প্রি-ডিপ্লয়মেন্ট ট্রেনিং দেওয়ার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠা করেছে। তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মোমেন নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন।

আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশের অগ্রণী অবস্থানের প্রশংসা করেন। তারা নারী শান্তিরক্ষী বৃদ্ধিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও প্রচেষ্টারও প্রশংসা করেন। তারা বৈশ্বিক শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের আশ্বাসকে স্বাগত জানান।