NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বঙ্গবন্ধুর কন্যার হাতে বাংলাদেশ নিরাপদ : যুবলীগের সাধারণ সম্পাদক


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ পিএম

বঙ্গবন্ধুর কন্যার হাতে বাংলাদেশ নিরাপদ : যুবলীগের সাধারণ সম্পাদক

ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। নব দিগন্তে কোনো বিদেশি শক্তি এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলার জনগণ বঙ্গবন্ধু কন্যার পাশে আছেন। 

শুক্রবার রাতে মিরপুরে দারুস সালাম থানার অন্তর্গত বাগবাড়ী উত্তর পাড়া এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, ‘শেখের বেটির হাতে বাংলাদেশের জনগণ নিরাপদ।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকলকে নৌকার পক্ষে জনমত সৃষ্টির জন্য তিনি আহ্বান জানান।

 

মিরপুর-দারুসসালাম থানার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলি আশ্রাফ ইফতেখারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী মো. বশির উদ্দীন, ৪ নং ইউনিট সভাপতি আল আমিন, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পী, ১০ নং ইউনিট সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, কাউন্দিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল, দারুস সালাম থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাজেরা সুলতানা বিউটি ও সাধারণ সম্পাদক মালা রানী, ৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার ও সাধারণ সম্পাদক আয়েশা বেগম এবং জাতীয় শ্রমিক লীগ কাউন্দিয়া ইউনিয়নের সভাপতি মো. শাহ জাহানসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।